খেলাফত ছাত্র আন্দোলন ভাটারা থানা শাখার আ’ম মাহফিল অনুষ্ঠিত
02/09/2023
বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন ভাটারা থানা শাখার আ’ম মাহফিল অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১লা সেপ্টেম্বর ২০২৩) সকাল ১০ টায় ভাটারা থানা শাখার অস্থায়ী কার্যালয়ে আ’ম মাহফিল অনুষ্ঠিত হয়।
খেলাফত ছাত্র আন্দোলন ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিনের সঞ্চালণায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ভাটারা থানাধীন সাহাবা জামে মসজিদের খতিব মাওলানা আশেক মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম আকন্দ, ঢাকা মহানগর শাখার সহ-সভাপতি হাফেজ আতাউল্লাহ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল কাদির জিলানী প্রমুখ।