খেলাফত ছাত্র আন্দোলন মতিঝিল থানা শাখার দাওয়াতি সভা অনুষ্ঠিত
27/08/2023
বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন মতিঝিল থানা শাখার উদ্যোগে দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৫ আগস্ট ২০২৩ ইং) আছর বাদ মতিঝিলে এই দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত দাওয়াতি সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন।
মতিঝিল থানার সদস্য সচিব মুহাম্মাদ সা’দ এর তত্বাবধানে আয়োজিত দাওয়াতি সভায় আরো উপস্থিত ছিলেন মতিঝিল থানার সদস্য আব্দুল কাদির জিলানী, শরীফ প্রমুখ ।