খেলাফত ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক কমিটি গঠন
26/08/2023
বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২৫ আগস্ট ) জোবায়ের হুসাইনকে আহ্বায়ক ও মাজহারুল ইসলাম পিন্টুকে সদস্য সচিব করে ১১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহিনুর আলম আকন্দ। এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসাইন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মুহাম্মাদ, ফরহাদ উদ্দিন, আব্দুল্লাহ, মুহাম্মাদ নাঈম, তানভীর আহমেদ, মুহাম্মাদ আনাস, শাওন, জুবায়ের ও ইকবাল হুসাইন।