খেলাফত ছাত্র আন্দোলন ফতুল্লা থানা শাখার মাসিক মাহফিল অনুষ্ঠিত
29/07/2023
বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা শাখার মাসিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ জুলাই ২০২৩ইং) আসর বাদ ফতুল্লা থানার আহ্বায়ক মুহাম্মাদ ফিরোজ মোল্লার সঞ্চালণায় অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য দেন ফতুল্লার তোফাজ্জল হোসাইন জামে মসজিদের খতিব মাওলানা উবায়দুল্লাহ শাকের, খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, ঢাকা মহানগর শাখার অর্থ সম্পাদক মুহাম্মাদ সা’দ, প্রচার সম্পাদক আব্দুল কাদির জিলানী প্রমুখ।