বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন ঢাকা মহানগরের মতবিনিময় সভা অনুষ্ঠিত
14/07/2023
বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন ঢাকা মহানগরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কেল্লার মোড় কেন্দ্রীয় কার্যালয়ে আজ সকাল ১০ ঘটিকা হতে শুরু হওয়া মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর সভাপতি হাফেজ আব্দুর রহমান।
মহানগর সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মুফাচ্ছির হুসাইন, সাধারণ সম্পাদক জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম আকন্দ, শফিকুল ইসলাম এবং ঢাকা মহানগর কমিটির দায়িত্বশীলবৃন্দ।