খেলাফত ছাত্র আন্দোলনের বরগুনা জেলা শাখার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
06/07/2023
বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের বরগুনা জেলা শাখার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬জুলাই ) বরগুনার একটি মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
খেলাফত ছাত্র আন্দোলন বরগুনা শাখার সভাপতি জাহিদ হাসানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন আল আমিন মসজিদের খতিব মুফতি সাইফুল্লাহ নোমানী , খেলাফত আন্দোলনের ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতি আবুল হাসান কাসেমী, খেলাফত ছাত্র আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি মুফাচ্ছির হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম আকন্দ, বরগুনা জেলা শাখার উপদেষ্টা মাওলানা আামিনুল ইসলাম হাসিবসহ বরগুনা জেলার অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
প্রশিক্ষণ কর্মশালায় ছাত্র আন্দোলনের সাথীদের ব্যক্তিগত মানোন্নয়ন, শিক্ষাগত যোগ্যতা, দৈনন্দিন আমলি উন্নতিসহ দেশ ও জাতির খেদমতের লক্ষ্যে নিজেদের আদর্শ মানুষ হিসেবে তৈরী করতে নির্দেশনা প্রদান করা হয়।
মিডিয়া কভারেজ : রহমত২৪.কম