মাহে রমযানের প্রস্তুতি : করণীয়-বর্জনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


17/03/2023

বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন ঢাকা মহানগরীর উদ্যোগে ‘মাহে রমযানের প্রস্তুতি : করণীয়-বর্জনীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ ২০২৩ শুক্রবার সকাল ০৮.০০ টায় রাজধানীর লালবাগ কেল্লার মোড়স্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি হাফেজ জাকির বিল্লাহ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম আকন্দ, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দীন প্রমুখ। সেমিনার সঞ্চালনা করেন ঢাকা মহানগর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে হাফেজ জাকির বিল্লাহ বলেন, রমযানের শিক্ষাকে ধারণ করে সর্বক্ষেত্রে পবিত্রতা রক্ষা করতে হবে। সকল প্রকার অশ্লীলতা পরিহার করে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে রমজানের সিয়াম পালনের পরিবেশ তৈরী করতে হবে। 

সেমিনারে নেতৃবৃন্দ পবিত্র মাহে রমযানের সাহরি, ইফতারের সময় সম্বলিত ক্যালেণ্ডারের মোড়ক উন্মোচন করেন।

সেমিনারে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ খেলাফত ছাত্র আন্দোলনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।