খেলাফত ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখা কমিটি পুনর্গঠিত


19/05/2021
বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার কমিটি পুনর্গঠন করা হয়েছে। আজ ১৯ মে ২০২১ইং ‍বুধবার খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো: শাহীনূর আলম আকন্দ কমিটি পুনর্গঠন কার্যক্রম সম্পন্ন করেন। হাফেজ আবু হুরাইরা ফারুকীকে সভাপতি এবং মো: মুনঈম খানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট পুনর্গঠিত কমিটি ঘোষনা করা হয়েছে। পুনর্গঠিত কমিটিতে সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আনোয়ার পারভেজ, সাংগঠনিক সম্পাদক মো: ইমরান হোসেন (রনি), অর্থ সম্পাদক মো: শফিকুল ইসলাম বাতেন, প্রচার সম্পাদক মো: আব্দুস সামাদ, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক শফিকুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক আহসান হাবীব, নির্বাহী সদস্য মো: রফিকুল ইসলাম ও মো: আরিফুল ইসলামকে মনোনীত করা হয়। কমিটি পুনর্গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেলাফত ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন, প্রচার সম্পাদক মো: শফিকুল ইসলাম ও মো: রফিকুল ইসলাম । কমিটি পুনর্গঠন শেষে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন নেতৃবৃন্দকে নবপ্রেরণায় উজ্জীবিত করেন এবং উম্মাহর এই ক্রান্তিলগ্নে ইসলামের পতাকাকে সুউচ্চে তুলে ধরার জন্য দেশের ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করার প্রতি জোর তাগিদ প্রদান করেন।