খেলাফত ছাত্র আন্দোলন মতিঝিল থানা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত


15/03/2024

বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মতিঝিল থানার শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ই মার্চ ২০২৪) মতিঝিলের একটি মিলনায়তনে মতিঝিল থানা শাখার সভাপতি আব্দুল কাদির জিলানীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম আকন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম, ঢাকা মহানগর সম্পাদক রফিকুল ইসলাম, মুহাম্মদ সাদ, মোজাম্মেল হোসেনসহ মতিঝিল থানার নেতা-কর্মীবৃন্দ।

ইফতার পূর্ব আলোচনা সভায় নেতৃবৃন্দ রমযানের ফজিলত নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।