বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় খেলাফত ছাত্র আন্দোলনের শোক প্রকাশ
01/03/2024
রাজধানী ঢাকার বেইলি রোডে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ৪৬ জন নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আজ শুক্রবার (১লা মার্চ)সকাল ৮টায় কেল্লার মোড় কেন্দ্রীয় কার্যালয়ে খেলাফত ছাত্র আন্দোলনের মাসিক পরামর্শ সভায় নেতৃবৃন্দ এই শোক প্রকাশ করেন।
নেতৃবৃন্দ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করেন।
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত পরামর্শ সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি হাফেজ জাকির বিল্লাহ। এ ছাড়াও উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম আকন্দ, সহ-সাংগঠনিক সম্পাদক আরমান হুসাইন, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, নির্বাহী সদস্য রফিকুল ইসলাম।
পরামর্শ সভায় রমযান মাসকে সামনে রেখে একগুচ্ছ কর্মসূচি গ্রহন করা হয়েছে। তন্মধ্যে সাহরী ও ইফতারের সময় সম্বলিত ক্যালেন্ডার বিতরণ, বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের নিয়ে ইফতার মাহফিল আয়োজন, রমযান ব্যাপী কুরআন শিক্ষার ব্যবস্থা উল্লেখযোগ্য।