খেলাফত ছাত্র আন্দোলনের মাসিক মাহফিল অনুষ্ঠিত
26/01/2024
বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন ঢাকা মহানগরীর মাসিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারী) সকাল ৮ টায় যাত্রাবাড়ি থানা কার্যালয়ে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগরীর মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনের তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মুফাচ্ছির হোসেন, যাত্রাবাড়ি থানা শাখার সভাপতি মাওলানা মাহফুজুর রহমান।
ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম আকন্দ, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ঢাকা মহানগর সহ-সভাপতি হাফেজ আতাউল্লাহ, সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন, অর্থ সম্পাদক মুহাম্মাদ সাদ, প্রচার সম্পাদক আব্দুল কাদির জিলানসহ ঢাকা মহানগরের বিভিন্ন থানার নেতা-কর্মী ও সদস্যবৃন্দ।