খেলাফত ছাত্র আন্দোলনের শবগুজারী অনুষ্ঠিত


13/01/2024

বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন ঢাকা মহানগরীর উদ্যোগে শবগুজারী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারী) দিবাগত রাতে লালবাগ কেল্লার মোড় কেন্দ্রীয় কার্যালয়ে শবগুজারী প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

উক্ত শবগুজারি প্রোগ্রামে অতিথি ‍হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম আকন্দ, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আরমান হুসাইন, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম। ঢাকা মহানগরীর সভাপতি মুহাম্মাদ আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত শবগুজারি প্রোগ্রামে উপস্থিত ছিলেন মহানগর সহ-সভাপতি হাফেজ আতাউল্লাহ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন, অর্থ সম্পাদক মুহাম্মাদ সাদ, প্রচার সম্পাদক আব্দুল কাদির জিলানসহ ঢাকা মহানগরের বিভিন্ন থানার নেতা-কর্মী ও সদস্যবৃন্দ।

সাংগঠনিক শৃঙ্খলা, দ্বীন প্রতিষ্ঠার গুরুত্ব, বর্তমান দেশীয় ও আর্ন্তজাতিরক পরিস্থিতিতে কর্মীদের করণীয় বিষয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আলোচনা ও দিক-নির্দেশনা প্রদান করেন।

ফজর নামাজের পর কেন্দ্রীয় সভাপতি হাফেজ জাকির বিল্লাহর উপস্থিতিতে লালবাগ কেল্লা পরিদর্শন করা হয়। জাকির বিল্লাহর হৃদয়গ্রাহী নসিহতের মাধ্যমে শবগুজারি প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করা হয়।